রাজধানীতে ‘উসকানিমূলক’ পোস্টার–প্ল্যাকার্ডসহ ১০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থসহ ১০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে তার দলের নেতা-কর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড সমূহ ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ প্রদান করেন এবং উদ্ভুত পরিস্থিতিতে সেগুলো ভাংচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সাথে বন্ধু প্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (০৯ নভেম্বর) রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা এ পর্যন্ত এই কুচক্রী মহলের দশ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের হেফাজত হতে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যে কোন চক্রান্ত রুখে দেয়ার জন্য তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এসব অপকর্মের উস্কানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদে নাম-পরিচয় উল্লেখ করেনি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here