রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষ: আহত ১০

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ যেন থামছেই না। সবশেষ গতকাল শুক্রবার রাতে উপজেলার ৩ ও ৪ রোহিঙ্গা ক্যাম্পের ই, জি ও এফ ব্লকে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

গুলিবিদ্ধরা হলেন উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭২  ব্লকের বাসিন্দা জিয়াউর রহমান ও ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের  এ-১১ ব্লকের বাসিন্দা শওকত আলী। বাকিদের নাম-ঠিকানা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here